Header Ads Widget

আগে জান না রে মন | Lyrics

 

আগে জান না রে মন | Lyrics


আগে জান না রে মন
বাজি হারলে তখন, লজ্জায় মরণ
শেষে আর কাঁদলে কী হয় ।
খেল রে মন-খেলারু, ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায় ।।

এ দেশেতে দেখি জুয়াচুরি খেলা
টুটকা দিয়ে ফটকায় ফেলে রে মন ভোলা
তাই বলি বারংবার খেল হুঁশিয়ার
নয়নে নয়ন বাঁধিয়ে সদাই ।।

চোরের সঙ্গে খাটে না ধর্মদাঁড়া
হাতের অস্ত্র কভু কর না হাতছাড়া
রাগ অস্ত্র ধরে, দুষ্ট দমন করে
স্বদেশে গমন করো রে ত্বরায় ।।

চুয়ানি বাঁধিয়ে খেলে যে জনা
সাধ্য কি তার অঙ্গে দেয় হানা
লালন বলে আমি তিন তের না জানি
বাজি মেরে যাওয়া হল রে দায় ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ